শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে
অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছিল, সেই ছবি ফেসবুকের কাভার পেজ থেকে নামিয়ে ফেলেছে পাকিস্তান হাইকমিশন।

রোববার (২৪ জুলাই) ১২টা ১৩ মিনিটে পাকিস্তান হাইকমিশন কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফেলে।

রোববার দুপুরে কাভার পেজ থেকে পতাকা সরালেও ফেসবুক পেজে এখনো আগের আপলোড করা দুই দেশের বিতর্কিত পতাকার ছবি রয়ে গেছে।শনিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক পেজ থেকে পতাকার ছবি নামিয়ে নিতে বলা হয়।

রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা (পাকিস্তান) প্রত্যেক দেশের পতাকা নিয়ে বিভিন্ন মিশনের পেজে ছবি আপলোড করেছে। শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের মিশনে তাদের অর্ধেক পতাকা, আর সেসব দেশের পতাকার ছবি এক সঙ্গে দিয়েছে।

তিনি বলেন, আমরা তাদের (পাকিস্তান) বলেছি এটা আমাদের পছন্দ হয়নি। তারা জানিয়েছে, তারা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ছবি প্রকাশ করেনি।

এদিকে পাকিস্তানের ঢাকার হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com