বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মোটরসাইকেল উল্টে প্রাণ গেল যুবকের

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
মোটরসাইকেল উল্টে প্রাণ গেল যুবকের

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মো: তারেক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন এর দুই ছেলের মধ্যে বড় ছেলে।

শনিবার ( ২৩ জুলাই) সন্ধ্যার ৬টা ১০ মিনিটের দিকে হাতিমুড়া বাজার থেকে বাড়ীর জন্য মুরগি কিনে নিয়ে যাওয়ার পথে সামনে একটি মোটরসাইকেল দেখে আতঙ্কিত হয়ে পড়ে সে। এ সময় পুলিশ ফাঁড়ি সংলগ্ন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উল্টে যায়।

এতে তার মোটরসাইকেলের হাইড্রলিক ব্রেকে তার গলা কেটে যায়। এছাড়াও মূখেও গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে সে। তাৎক্ষনিক মানিকছড়ি উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে গুইমারা থানার ওসি মোহাম্মদ রশিদ। তিনি জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধারে হাসপাতালে গেছে। এ বিষয়ে পুলিশের পরবর্তী করনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com