বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সুপার ভাইজারের, আহত ৩০

আল-মামুন, খাগড়ছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল সুপার ভাইজারের, আহত ৩০

খাগড়াছড়ির আলুটিলার জিরো মাইল ২০ নাম্বার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শ্যামলী পরিবহণের সুপার ভাইজার জহিরুল ইসলাম (৪০) নিহত। সে জয়পুর হাট জেলার দুমুর হাট উপজেলার বেলাল হোসেনের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জনের মত যাত্রী। তাদের মধ্যে পাঁচজন সেনাবাহিনী সদস্য বলে জানা গেছে। সোমবার (২৫ জুলাই ২০২২) বিকাল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টার দিকে জিরো মাইল এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটি অপর একটি বাসকে ওভার টেক করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের সুপার ভাইজার জহিরুল ইসলাম মারা যান। এ সময় উভয় পরিবহনের আরও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের চালক পালিয় গেছে। পুলিশ দুটি বাসকে আটক করেছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com