বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কারাগারে হাজতির মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে
কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত হাজতির নাম আনোয়ার হোসেন (৫৫)। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ার হোসেনের বাবার নাম আছিউল হক। তবে তার বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি কোন মামলার আসামি ছিলেন তাও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষীরা জানিয়েছেন, কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই হাজতি।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com