সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

সৌদিতে গাড়ি চাপায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
সৌদিতে গাড়ি চাপায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম

সৌদিতে গাড়ি চাপায় নিহত বাচ্চু মিয়ার (৩৫) বাড়িতে চলছে শোকের মাতম। গতকাল সোমবার বিকেলে সৌদি আরবের মক্কায় গাড়ি চাপায় তিনি নিহত হন। বাচ্চু মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার সৈয়দগাঁও গ্রামের আবদুল খালেকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালে বাচ্চু মিয়া সৌদি আরবে যান। সেখানে মক্কা নগরী এলাকায় আল এমামা নামের একটি কোম্পানীতে বলোদিয়ার (পরিচ্ছন্ন কর্মী) চাকুরী করতেন। গতকাল সোমবার বিকেলে কোম্পানীর একটি গাড়িতে করে ময়লা নিয়ে মরু ভূমিতে ফেলতে যান। সেখানে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সবুজ মিয়া নামের সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার এক বন্ধুর মাধ্যমে খবরটি গতকাল সোমবার রাতে এসে পৌছলে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। সুমাইয়া (১২), সামিয়া ও জিহাদ (৯) নামের জমজ সন্তানসহ তিন সন্তান রয়েছে বাচ্চু মিয়ার।

বাচ্চু মিয়ার বাবা আবদুল খালেক বলেন, গতকাল সোমবার রাতে প্রতিবেশী সৌদি প্রবাসী সবুজ মিয়া নামের তার এক বন্ধুর মাধ্যমে বাচ্চুর মৃত্যুর খবর জানতে পারি। তিনি জানান, জমি বিক্রি ও ধারদেনা করে সাড়ে ৪ লাখ টাকা খরচ করে তাকে বিদেশ পাঠিয়েছিলাম। তার মৃত্যুতে সব শেষ হয়ে গেছে। লাশটি যাতে দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয় সে জন্য তিনি সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com