বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

পাকুন্দিয়ায় বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গরু দুটির মালিক ওই গ্রামের আবদুল মান্নান ছেনু মিয়ার ছেলে বুলবুল মিয়া।

বুলবুল মিয়া জানান, মঙ্গলবার সকালে দুটি গরুকে ঘাস খাওয়াতে বাড়ির পশ্চিমপাশের একটি ক্ষেতে নিয়ে বেঁধে রেখে আসি। বিকেলে অনেক বৃষ্টি ও বজ্রপাত হয়েছিল। বিকেল ৩টার দিকে ক্ষেতে গিয়ে দেখি বজ্রপাতে গরু দুটি মারা গেছে। তিনি বলেন, গরু দুটির বাজার মূল্য প্রায় এক লাখ টাকা হবে।

স্থানীয় ইউপি সদস্য শিহাব মিয়া বলেন, বজ্রপাতে বুলবুল মিয়ার দুটি গরু মারা যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে এসেছি। গরু দুটির মালিক খুবই দরিদ্র মানুষ। তাকে ইউনিয়ন পরিষদ থেকে কোন আর্থিক সাহায্য করা যায় কিনা চেয়ারম্যানের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, বজ্রপাতে মৃত গরু দুটির মালিক যদি আর্থিক সাহায্যের জন্য আবেদন করে তা বিবেচনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com