বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: খাদ্যমন্ত্রী

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: খাদ্যমন্ত্রী

তলাবিহীন ঝুড়ি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন- তৃনমুল হচ্ছে দলের খুঁটি। আমাদের সুসংগঠিত হতে হবে। রাজনীতি দিয়ে তাদের (বিএনপি) সাথে মোকাবেলা করতে হবে। আগামীতে জেলার ছয়টি আসন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আর সে লক্ষে আমাদের কাজ করতে হবে।

বুধবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজ করে জেলা স্বেচ্ছাসেবক লীগ।

এসময় জেলা আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক অ্যাড. ওমর ফারুক সুমন বক্তব্য রাখেন।

এসময় আওয়ামী লীগ নেতা, বিভাষ মজুমদার গোপাল, ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুবুল হক কমল, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com