কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের ষাইটধার পূর্বপাড়া গ্রামে গত মঙ্গলবার (২৬জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় নানার বাড়িতে এসে, ইয়াসমিন আক্তার নামে এক সপ্তম শ্রেণির ছাত্রী (১৩) আত্মহত্যা করেছে।
সে পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার করগাও ইউনিয়নের ডাংগেরগাও গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
থানা সূত্রে জানা যায় , ইয়াসমিন আক্তার মঙ্গলবার নিকলী সদর ইউনিয়নের ষাইটধার গ্রামে নানা শামসুদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন, সন্ধ্যায় তাকে না পাওয়াতে অনেক খোজাখুজি পর পাশের ঘরের বিতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দিলে নিকলী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিকলী থানার তদন্ত অফিসার মোঃ আক্তারুজ্জামান খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, থানায় কোন মামলা হয়নি। ইয়াসমিনের আত্মহত্যার কারণ উদঘাটনের আমরা কাজ করে যাচ্ছি। লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপার নিকলী থানার ওসি মোহাম্মদ মনছুর আলী আরিফ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, নিকলী থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।