বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

রংপুরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইমাম গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
রংপুরে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইমাম গ্রেফতার

রংপুরের মাহিগঞ্জের কল্যাণীতে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনায় ৮১ দিন পর মসজিদের ইমাম মাহফুজুল ইসলাম গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোররাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবল ছড়ি বাজার সংলগ্ন ডাকবাংলো হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে রংপুর র‍্যাব-১৩।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারের পর মঙ্গলবার বিকেলে ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি মাহফুজুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার তাকে আদালতে উপস্থাপন করে আমরা রিমান্ডের আবেদন করব।

ওসি মোস্তাফিজ জানান, ৫ মে মাহিগঞ্জ থানাধীন কল্যাণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৈয়ব মৌজার দলবাড়ীতে তিন বছরের শিশুকে ধর্ষণ করে প্রভাবশালী স্থানীয় মসজিদের ইমাম মাহফুজুর রহমান। পরের দিন এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয় থানায়।

পুলিশ আরও জানায়, ওই ইমাম এর আগে পীরগাছা থানার একটি ধর্ষণ মামলায় কারাগারে ছিলেন। এছাড়াও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার কারণে এবং প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়ায় ওই এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com