বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে
তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।

তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন ও সদস্য আসাদুজ্জামান মবিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাড়াইল থানা অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাইল হোসেন, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ, জাতীয় পার্টি তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন সভাপতি ছাইদুর রহমান, উপজেলা দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম আজহার, জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সভাপতি আশরাফুল আলম রুবেল প্রমূখ।
তাড়াইল উপজেলা প্রেসক্লাব সভাপতি মুকুট রঞ্জন দাস তার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু বলেন, সাংবাদিকতা পেশায় কিছু সাংবাদিক আছেন, যারা দুর্নীতির মতো দৈন্যতা ও নিন্দনীয় কাজ করেন, অথবা নৈতিকতার বাহিরে গিয়ে দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেন। এরা হলো সাংবাদিক নামের কলঙ্কিত ব্যক্তি। সাংবাদিকদের উচিৎ সত্য সংবাদ মানুষের কাছে তুলে ধরা। 
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন বলেন, সমাজ ও জাতিকে ভালো কিছু দিতে হবে লেখনীর মাধ্যমে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য পরিণত করার হীন মানসিকতা দূর করতে হবে অন্তর থেকে। লোভ লালসা থেকে বেরিয়ে এসে সত্য জয়ের মানসিকতায় এগিয়ে যেতে হবে। তবেই এ পেশার মর্যাদা বৃদ্ধি পাবে, সম্মানিত হবে মহান পেশায় নিয়জিত কর্মীরা প্রতিটি স্তরে।
বিশেষ অতিথি তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন সরকার বলেন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে প্রত্যেকের। অপসাংবাদিকতার খোলস থেকে বেরিয়ে আত্মগঠনে নিয়োজিত হতে হবে সবাইকে। কলমি শক্তির মাধ্যমে প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করতে হবে। কাউকে কটাক্ষ করা বা উপেক্ষা করার পরিবর্তে বন্ধুসুলভ আচরণ করতে হবে।
তাড়াইল উপজেলা প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্দসহ আরো অনেকেই উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com