সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে একজনকে হত্যা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১১৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে একজনকে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে নাসির উদ্দিন (২৮) নামের এক ব্যাক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্যমান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন (৩৬) ওই গ্রামের আবদুল করিম মঙ্গলের পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নাসির উদ্দিন ও তার চাচাত ভাই একই গ্রামের আব্দুল কাদেরের পুত্র স্বপন মিয়ার (২৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বিরোধপূর্ণ জমিতে কলা গাছের ছড়ি কাটা নিয়ে নাসির ও স্বপন বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চাচাতো ভাই স্বপন তার হাতে থাকা দা দিয়ে নাসিরের গলায় আঘাত করে। এ সময় নাসির উদ্দিন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, অভিযুক্ত স্বপনকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com