সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে
তাড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

কিশোরগঞ্জের তাড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ আগষ্ট) বিকেল ৬ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন এর সভাপতিত্বে ও হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কর্মকর্তা মনোনিতা দাস, তাড়াইল উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন সরকার, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক, জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চান মিয়া,  মুক্তিযোদ্ধা আইয়ূব আলী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের প্রেরিত ১০৫ জন বীর মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও  স্মার্ট কার্ড দেয়া হয়েছে। এই স্মার্ট কার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাগণ সকল সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

প্রধান অতিথি জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন, আমরা মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি, ডিজিটাল সনদ ও পরিচয়পত্র যাতে কেউ জাল করতে না পারে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজিটাল সনদে ১৪ ধরনের এবং পরিচয়পত্রে ১২ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুগলে গিয়ে ‘ফ্রিডম ফাইটার ভেরিফায়ার’ অ্যাপের মাধ্যমে এই সনদ ও পরিচয়পত্রে ইউনিক নম্বর আপ করলে প্রথমেই ৩০ সেকেন্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত শোনা যাবে। এতে আরও রয়েছে থ্রিডি লোগো, দুটি করে কিউআর কোড, বঙ্গবন্ধু ও জাতীয় ফুল শাপলার অ্যাম্বুশ করা শ্যাডো, বীর মুক্তিযোদ্ধার পৃথক তথ্যকণিকা, ইস্যুকারী মন্ত্রী ও সচিবের স্বাক্ষর, ওয়াটার মার্ক, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুসহ নানা ধরনের নির্ধারিত আল্টামার্ক। যার অনেক কিছু খালি চোখে দেখা যাবে না।

এই সনদ ও পরিচয়পত্র ফটোকপি করা হলে ওই কপিতে অসংখ্যবার কপি বলে উল্লেখ থাকবে, এটিও খালি চোখে দেখা যাবে না। মন্ত্রণালয়-সংশ্নিষ্টরা বলছেন, এগুলো জাল করার সুযোগ নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com