সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে ভূমি সহকারি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন আর নেই

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে
তাড়াইলে ভূমি সহকারি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন আর নেই
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন (৫৮) নিজ কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২আগষ্ট) রাত ৮ টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের গাওরাইল মুন্নাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন ৭ নং তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে সহকর্মীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ শামীম আলম শোকবার্তা দিয়েছেন। তিনি মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
.
বুধবার দুপুরের নামাজের পর নিজ গ্রামে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com