বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ তদন্তে ইউএনও

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৪৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে অশালীন ও যৌন আচরণ মূলক ব্যবহারের অভিযোগ এনে ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর বিদ্যালয়ের ছাত্রীরা লিখিত অভিযোগ দায়ের করেছে।

বুধবার (৩ আগস্ট) দুপুরে ছাত্রীদের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক ও ছাত্রীদের ডেকে, উভয় পক্ষ থেকে লিখত ও মৌখিক অভিযোগ গ্রহণ করেন ইউএনও সাদিয়া ইসলাম লুনা। এর আগে গত বৃহস্পতিবার ২৮ জুলাই প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীরা। এরই প্রেক্ষিতে ফের উভয় পক্ষকে ডেকে লিখিত ও মৌখিক অভিযোগ গ্রহণের পর, নিজেই অভিযোগ তদন্তের দ্বায়িত্ব নেন ইউএনও।

অভিযোগ ভিত্তিতে জানা যায়, প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রায় বিদ্যালয়ের ছাত্রীদের অশালীন ভাষা ব্যবহার করে গালিগালাজ করেন এবং ক্লাস রুমে সাবজেক্টের বাহিরে সেক্সুয়াল প্রসঙ্গ তুলে কথাবার্তা বলেন। এতে প্রায় সবসময় ছাত্রীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমি অত্র বিদ্যালয়ের সাড়ে পাঁচ বছর ধরে প্রধান শিক্ষকের দ্বায়িত্বে আছি। এর আগে কেউ এ-ধরণের অভিযোগ তোলেনি। কোন একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে, আমার ছাত্রীদের ব্যবহার করে এ মিথ্যা অভিযোগ সাজিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ইউএনও স্যার নিজেই তদন্ত করছেন আর আমিও তদন্তে সহযোগিতা করছি।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, উভয় পক্ষের লিখিত বক্তব্য ও মৌখিক অভিযোগ শুনেছি। শুনে মনে হলো বিষয়টি অধিকতর তদন্ত এবং বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের সাথে কথা বলা প্রয়োজন। এজন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে সাথে নিয়ে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com