সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডা. সুলতানুল আলম স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার হোসেন্দী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের এ খেলায় অংশগ্রহণ করে বড়আজলদী তাইজ উদ্দিন ফুটবল একাডেমী বনাম বুরুদিয়া অগ্নি একতা স্পোটিং ক্লাব। এতে ট্রাইবেকারে তাইজ উদ্দিন ফুটবল একাডেমী ০৫-০৬ গোলে বিজয়ী হয়ে সেমিফাইনালে উঠে। খেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

হোসেন্দী ফুটবল একাদশের আয়োজনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান ও কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী একেএম দেলোয়ার হোসেন (এফসিএমএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. একেএম শহীদুল্লাহ, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, আমজাদ হোসেন স্বপন, ছাত্রলীগ নেতা ইব্রাহিম সুজন ও মহিবুল্লাহ পিয়াস প্রমুখ।

টূর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডে বড়আজলদী তাইজ উদ্দিন ফুটবল একাডেমী বনাম বুরুদিয়া অগ্নি একতা স্পোটিং ক্লাবের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ট্রাইবেকারে। ট্রাইবেকারের প্রতিটি গোলের দৃশ্য দেখে উল্লাসে ফেটে পড়ে উপস্থিত দর্শক। খেলাটি পরিচালনা করেন পাকুন্দিয়া সরকারী কলেজের শরীরচর্চা শিক্ষক ক্রীড়াবিদ মীর আশরাফুল হক চঞ্চল। খেলার ধারা বর্ণনায় ছিলেন রেদুয়ানুল হক ও কামাল হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com