কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৬ আগস্ট) সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পুলেরঘাট এলাকায় থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (০৬ আগস্ট) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় কালিয়াচাপড়া উচ্চ বিদ্যালয়ের পাশে এক ব্যক্তির (৫০) মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।
পরে এ বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।