সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মো. আইয়ূব আলী (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে থেকে তার লাশ উদ্ধার করে কটিয়াদী হাইওয়ে পুলিশ। মৃত আইয়ূব আলী পাশ্ববর্তী হোসেনপুর উপজেলার দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে আমরা শনিবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কিশোরগঞ্জ ইকোনমিক জোনের সামনে থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করি। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোন যানবাহনের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে তার লাশ পাঠানো হয়েছে।

তিনি মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারসাম্যহীন ছিলেন। এ জন্য তাঁকে শিকলে বেঁধে রাখা হতো। গতকাল শুক্রবার শিকল খুলে দেওয়ায় হঠাৎ তিনি বাড়ি থেকে বের হয়ে পড়েন। এরপর থেকেই তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com