সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় হত্যা মামলার প্রধান আসামী স্বপন পঞ্চগড় থেকে গ্রেফতার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় হত্যা মামলার প্রধান আসামী স্বপন পঞ্চগড় থেকে গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নাসির উদ্দিন (৩৮) নামের এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহার ভুক্ত পলাতক আসামী স্বপন মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) পঞ্চগড় জেলা সদরের চৌরাঙ্গির মোড় থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ। স্বপন মিয়া উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের মৃত আবদুল বাতেনের পুত্র। তাকে আজ শনিবার (৬ আগষ্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি এ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামী ছিলেন।

আহুতিয়া তদন্তের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, পঞ্চগড় জেলা সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে চৌরাংগির মোড় এলাকা থেকে স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এ মামলার এজাহারভুক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে মোট তিনজনকে গ্রেফতার করা হলো।

উল্লেখ্য, উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের আবদুল করিমের ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে স্বপন মিয়ার (৩৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (২ আগষ্ট) সকালে বিরোধপূর্ণ জমির কলা বাগান থেকে একটি কলার ছড়ি কাটতে যান নাছির উদ্দিন। এ নিয়ে নাসির উদ্দিন ও স্বপন মিয়ার মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বপন মিয়া দা দিয়ে নাসির উদ্দিনকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত নাছির উদ্দিন মাটিতে লুটে পড়ে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই নিহতের ছোট ভাই মো. সোলাইমান বাদী হয়ে ৫ জনকে আসামী করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই স্বপন মিয়া পলাতক ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com