বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

হাজী মোহাম্মদ জসিম সভাপতি, মো: আকতার হোসেন সম্পাদক

আল-মামুন, খাগড়ছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
হাজী মোহাম্মদ জসিম সভাপতি, মো: আকতার হোসেন সম্পাদক

খাগড়াছড়ি ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন

খাগড়াছড়ি পার্বত্য জেলা ট্রাক-মিনিট্রাক মালিক গ্রুপের নির্বাচন ২০২২ এর কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে হাজী মোহাম্মদ জসিম ও সাধারন সম্পাদক মো: আকতার হোসেন জয় লাভ করেছে। বোরবার (৭ আগষ্ট ২০২২) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা ভোট গ্রহণ করে গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন ফলাফল ঘোষনা দেন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভোটার সংখ্যা ১০৬ জন হলেও ১ ভোটার মৃত্যু ও ২ জন ভোটার দেশের বাহিরে থাকায় ১০৩ জন ভোটার ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এতে সহকারী নির্বাচন কমিশনারের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে মনির হোসেন ও মো: আব্দুর রাজ্জাক।

পরে ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায়, ৬৪ ভোটে হাজী মোহাম্মদ জসিম সভাপতি, ৫৭ ভোটে মো: আকতার হোসেন সাধারন সম্পাদক ও ৬৯ ভোটে সাংগঠনিক সম্পাদক পদে মো: আবুল কালাম ভূঁইয়া নির্বাচিত হন। এছাড়াও ৪৫ ভোটে সহ-সভাপতি আলী আহম্মদ,যুগ্ম সম্পাদক পদে দুইজন প্রার্থী একই সংখ্যাক ভোট পাওয়ায় লটারীতে ৩৪ ভোটে মো: সিরাজুল ইসলাম নির্বাচিত হয়।

কোষাদক্ষ পদে ৭৪ ভোটে হাবিবুর রহমান খাঁন, ৫৭ ভোটে মো: মীর নুর রহমান মিলন দপ্তর সম্পাদক, লাইন নিয়ন্ত্রক পদে ৬১ ভোট পেয়ে মো: কামাল উদ্দিন (প্রথম) ৫১ ভোটে কৃষ্ণ কুমার দে (২য়) নির্বাচিত হন। এছাড়াও কার্যকরী সদস্য পদে মো: রবিউল ইসলাম রিপন ৫৩ ভোটে (১ম) ও ৩৩ ভোটে টিপু সুলতান (২য়) সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com