বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কিশোরগঞ্জে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত কিশোরগঞ্জ পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ আগষ্ট) বিকেলে কিশোরগঞ্জ সদর মডেল থানার পক্ষ থেকে থানা চত্ত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলআমিন, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্ল্যাহ, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপারের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, এমন একজন মানবিক পুলিশ অফিসার যেন তাঁর স্থলাভিত্তিক হন। তিনি দীর্ঘ সময় যেভাবে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছেন সেটারও ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা। 

কিশোরগঞ্জে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: দাঊদ এর সঞ্চালনায় এসময় জেলার সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সদরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ আগস্ট (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কে কিশোরগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com