মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

পাকুন্দিয়ায় পারিবারিক কলহের জেরে কলেজ ছাত্রের আত্মহত্যা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পারিবারিক কলহের জেরে কলেজ ছাত্রের আত্মহত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কলহের জেরে ফাহমিদ হাসান তুহিন (২০) নামের এক কলেজ ছাত্র বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার (১০ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তুহিন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারী কলেজের ডিগ্রি ২য়বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, নিহতের বাবা আবদুর রশিদ একাধিক বিয়ে করেছেন। ঘরে তুহিনের সৎ মা রয়েছে। এনিয়ে অশান্তিতে ভোগছিলেন তিনি। বিভিন্ন সময় বাবার কাছে টাকা পয়সা চেয়ে সময়মত পেতেন না। এ নিয়ে ছেলে-বাবার মধ্যে বাগবিতন্ডাও হতো।

এর জেরে ক্ষোভে-দুঃখে মঙ্গলবার সকালে বাড়িতেই বিষপান করেন তুহিন। অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর ২টার দিকে মারা যান তিনি।

পাকুন্দিয়া থানার এসআই আরিফ রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com