বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাকুন্দিয়ায় মাদক বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদন্ড

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদন্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক বিক্রি ও সেবনের দায়ে এক ব্যক্তির ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে। এছাড়া তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১০ আগষ্ট) সকালে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষীয়া গ্রামে ভ্রাম্যমান আদালত এই দন্ডাদেশ দেন। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মিলন মিয়া (৩৫)। তিনি টান লক্ষীয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মিলন মিয়া স্থানীয় ভাবে মাদক বিক্রেতা ও সেবনকারী হিসেবে পরিচিত। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা চালিয়া আসছিলেন। এ খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ বুধবার সকাল ৭টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একশ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩১ (১) ২১ ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

কিশোরগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বলেন, মিলন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com