সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় বালতি কেড়ে নিলো মাইশার প্রাণ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বালতি কেড়ে নিলো মাইশার প্রাণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বালতির পানিতে ডুবে মাইশা নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ১ বছর ৭ মাস।

বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মাইশা উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাইশার মা রান্না ঘরে কাজ করছিলেন। মাইশা বসত ঘরে বসে খেলা করছিল। হঠাৎ মায়ের অজান্তে ঘরের সামনে বালতিতে রাখা পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তার মা মাইশাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করেন। খোঁজাখোঁজির এক পর্যায়ে দেখতে পান মাইশা ঘরের সামনে থাকা একটি পানি ভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে আছে। তখন মাইশার মা চিৎকার শুরু করেন। বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com