১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কিশোরগঞ্জ আঞ্চলিক কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার (১৫ আগস্ট) সকালে অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কিশোরগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মো: ছাইদুর রহমান ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক এর নেতৃত্বে কিশোরগঞ্জ সদর ব্রাঞ্চ অফিস থেকে কালো পাঞ্জাবী পরিহিত সকল সদস্য একটি শোক র্যালি বের করে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে এসে শেষ করে।
এসময় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকল নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০ ঘটিকায় পৌর শহরের নীলগঞ্জ রোডস্থ বাগে রহমত এতিমখানা ও মাদ্রাসায় ১৫ আগস্টে নিহত সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া পড়ানো হয়।
শেষে এতিমখানার সকল শিক্ষার্থীর মাঝে অগ্রণী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কিশোরগঞ্জ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়।