বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

জাতীয় শোক দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আলোচনা ও দোয়া

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আলোচনা ও দোয়া

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কিশোরগঞ্জে ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ’র আয়োজনে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কলা ও সামজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মোঃ আরজ আলী, গ্রস্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নূরুল আমিন, হোসেনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূইয়া, আইন বিভাগের সহকারি অধ্যাপক লাকী আক্তার, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আফেরোজা সুমি প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন।

আলোচনা সভায় ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনা সভায় ১৫ আগস্টে ঘটে যাওয়া ঘটনাবলীর উপর আলোচকগণ বিশেষ আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, ট্রাস্টি সদস্য মনিরুল হক, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল হাসান, আইন বিভাগের সহকারি অধ্যাপক মো: মনজুরুল ইসলাম, রমা দাস, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেন, মমিনুর রহমান, প্রভাষক মাহবুবা, তহুরা খাতুন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক আহাম্মদ, মোঃ আনিসুজ্জামান, মোঃ আলতাফ হোসাইন প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com