বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ চা শ্রমিকের মৃত্যু 

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ চা শ্রমিকের মৃত্যু 
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে পাহাড়ের সুড়ঙ্গ থেকে ঘর লেপার জন্য মাটি কুড়তে গিয়ে পাহাড়ধসে চার নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন, লাখাইছড়া চা বাগানের নারী চা শ্রমিক অরুন মাহালীর স্ত্রী রাধামনি মাহালী (২৫), রিপন ভৌমিকের স্ত্রী পূর্ণিমা ভৌমিক (২৫), স্বপন ভৌমিকের স্ত্রী হিরা রানী ভৌমিক (৩৫), এবং সুনীল ভৌমিকের স্ত্রী সুকন্তলা ভৌমিক (৪০)।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার ওসি মো. শামীম অর রশিদ তালুকদার, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে।
মৃত ব্যক্তিদের সৎকার কাজের জন্য আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আব্দুস শহিদ এমপি সাংবাদিকদের বলেন, কর্মক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যেহেতু শ্রীমঙ্গল পাহাড় অধ্যুষিত এলাকা। তিনি মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন এ ঘটনায় আমরা ব্যথিত এবং মর্মাহত। সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবারের সবাইকে আর্থিক সহায়তা দেওয়া ব্যবস্থা করব। এছাড়া যারা বসবাস করেন তাদের সবাইকে আরো সতর্ক থাকার আহ্বান জানান আব্দুস শহীদ এমপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com