কিশোরগঞ্জের নিকলী উপজেলার পুজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিকলীতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
এ উপলেক্ষে নিকলী উপজেলা পুজা উদযাপন পরিষদের বিপুল দেবনাথ ও সাধারণ সম্পাদক কার্তিক সুত্রধরের নেতৃত্বে ও সনাতন ধর্মাবলম্বী সকল ভক্ত-বৃন্দ নিকলী কেন্দীয় হরিসভা থেকে একটি শোভাযাত্রা বাহির হয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিকলীর সনাতন ধর্মাবলম্বীদের র্তীথ স্থান নিকলী চন্দ্র নাথ গোস্বামীর আখঁড়ায় এসে শেষ হয়। এর পর হরি সভায় সনাতন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা সভা ও ধর্মীয় সংকীর্ত্তনের আয়োজন করা হয়।