মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে জোড় পূর্বক মাছ ধরার অভিযোগ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
তাড়াইলে জোড় পূর্বক মাছ ধরার অভিযোগ 
কিশোরগঞ্জের তাড়াইলে বোয়ালিয়া বিলের মালিকগণ কৃষকদের জমিতে বলপ্রয়োগ করে  খুঁটি ঘেরে মাছ ধরার অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার ধলা ইউনিয়নের উত্তর সেকান্দর নগর গ্রামের কৃষকদের মালিকানা জমিতে জোড় পৃর্বক খুঁটি ঘেরে মাছ ধরা ও মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করার কারণে আজিজুর রহমান ক্বারী মিয়া ও আবদুল বারেক মিয়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধলা ইউনিয়নের বোয়ালিয়া বিল জলমহালটি সেকান্দর নগর মৌজায় উপস্থিত। বোয়ালিয়া বিলের মোট জমির পরিমাণ ৩৭ একর ৮৫ শতাংশ। এর মধ্যে ২৭ একর ৮৫ শতাংশ নিয়ে জলমহালটির সৃষ্টি। বাকি ১০ একর ভূমি নিয়ে নিম্ন আদালত ও ল্যান্ড সার্ভ ট্রাইবুনালে মামলা চলিতেছে। মামলা নং ৯৭২/২০১৩। জলমহালটি উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া পৃর্বপাড়া মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড ১৪২৮-১৪৩৩ বঙ্গাব্দের জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা গ্রহণ করে। উত্তর সেকান্দর নগর গ্রামের পাভেল মিয়া, তাজুল, সাইকুল, বাদল মিয়া, উজ্জল মিয়া, আবদুল হক, আতাহাদ মিয়া, মোস্তাহাব মিয়া ও সিরাজ মিয়া তারা সরকারি নীতিমালাকে তোয়াক্কা না করে গায়ের জোরে কৃষকদের মালিকানা জমির উপর খুটি ঘেরে জোড় পূর্বক মাছ চাষ করছে। তারা অত্যান্ত দাঙ্গাবাজ ও লাটিয়াল প্রকৃতির লোক।
আরো জানা যায়, সরকারি জলমহাল ব্যাবস্হাপনা নীতি ২০০৯ এর ১২ তম পৃষ্ঠার ২৬ নং কলামে উল্লেখ রয়েছে, বর্ষা মৌসুমে যখন ইজারাকৃত জলাশয়, সংলগ্ন প্লাবনভূমির সাথে প্লাবিত হয়ে একক জলাশয়ে রুপ নেয়, তখন ইজারাদারের মৎস্য আহরণ অধিকার কেবল ইজারাকৃত জলাশয়ের সীমানার ভিতর সীমাবদ্ধ থাকবে।
অভিযোগকারী ও জমির মালিক আজিজুর রহমান, আবদুল বারেক মিয়া এ প্রতিবেদককে বলেন, আমাদের মালিকানা জমি বোয়ালিয়া বিল জলমহালের তিন পার্শ্বে উপস্থিত। বর্ষা মৌসুমে আমাদের মালিকানা জমি থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বর্তমানে তারা আমাদের মালিকানা জমিতে জোড় পূর্বক খুটি ঘেড়ে রেখেছে। আমরা নিষেধ করা সত্বেও তারা আমাদেরকে হুমকিসহ খুন-জখম ও মামলার ভয়ভীতি দেখাচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com