বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

তাড়াইলে গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
তাড়াইলে গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জের তাড়াইলে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ মিলিছি করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (২১আগষ্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নিন্দা এবং দোষীদের সর্বোচ্চ সাজা দাবী করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

তারা বলেন, ২০০৪ সালের ২১ শে আগস্ট ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। ভয়াবহ সন্ত্রাসের শিকার হয় আওয়ামী লীগ। সেদিন বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী মরা যান। অল্পের জন্য বেঁচে যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com