রবিবার (২১আগষ্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।
তারা বলেন, ২০০৪ সালের ২১ শে আগস্ট ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। ভয়াবহ সন্ত্রাসের শিকার হয় আওয়ামী লীগ। সেদিন বর্বরোচিত গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী মরা যান। অল্পের জন্য বেঁচে যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।