বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

তারাপাশা বিষ্ণুপদ ধামের সভাপতি নেপাল দত্ত, সম্পাদক রুদ্রজিত দে

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
তারাপাশা বিষ্ণুপদ ধামের সভাপতি নেপাল দত্ত, সম্পাদক রুদ্রজিত দে
দীর্ঘ প্রায় এক বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী তারাপাশা বিষ্ণুপদ ধামের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সকাল ১১টায় এ উপলক্ষে তারাপাশা বিষ্ণুপদ ধাম প্রাঙ্গণে ধাম পরিচালনা কমিটির আহবায়ক ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পালের সভাপদিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, সহকারী কমিশনার (ভূমি) বাবলু সুত্রধর, রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাশ, মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল দাসসহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ২য় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে নেপাল দত্তকে সভাপতি ও রুদ্রজিত দে-কে সাধারণ সম্পাদক করে আগামী ৫ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট তারাপাশা বিষ্ণুপদ ধামের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে স্থানীয়সহ রাজনগর উপজেলার বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলাম্বী লোকজন উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com