বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

পাকুন্দিয়ায় ৫০০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৫০০গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০০গ্রাম গাঁজাসহ আল আমিন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরফরাদী গ্রামের লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন চরফরাদী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় মাদক ব্যবাসায়ী আল আমিন চরফরাদী গ্রামের লিচু বাগান এলাকায় বসে গাঁজা বেচাকেনা করছে। পাকুন্দিয়া থানার এসআই আরিফ রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ হতে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com