মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

তাড়াইলে শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে
তাড়াইলে শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত 
কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় শোক দিবস উপলক্ষে জাওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনাসভা,দোয়া ও গণভোজ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকাল সাড়ে ৩টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাওয়ার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঁইয়া মোতাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগ সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল,যুক্তরাজ্যের অর্থ মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার তাড়াইলের কৃতি সন্তান ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া,জাওয়ার ইউপি’র সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া,তালজাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান সেলিম খান খান সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ আওয়ামীলীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভুঁইয়া মোতাহার বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সকলেরই একযোগে কাজ করতে হবে। তিনি কৃষক-শ্রমিক মেহনতি মানুষকে বেশি ভালবাসতেন। আমরা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
সবশেষে বঙ্গবন্ধুসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com