মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

হোসেনপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরন 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ডিজিটাল সাদা ছড়ি বিতরন 
কিশোরগঞ্জের হোসেনপুরে  ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট)  বিকেলে উপজেলার আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন  ব্রিগেড ও হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড শাখার আয়োজনে এসব হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয়। 
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেড হোসেনপুর উপজেলা শাখার আহবায়ক রাইসুল হাসান কেনেডি এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেডের আহবায়ক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র  আবদুল খাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন – মোঃ মকবুল হোসেন।
এ সময় হোসেনপুর উপজেলার  ১৮ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ১৭ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে  ডিজিটাল সাদা ছড়ি দেওয়া হয়। পরে ১৫ ই আগষ্ট নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া পড়ান আবদুল ওয়াদুত মকসুদ  অনুষ্ঠানে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com