বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ
চা শ্রমিকদের ৩০০ টাকা মজুরীর দাবীর অন্দোলনে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে ক্ষুধার্ত চা শ্রমিকদের মাঝে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় খাদ্য সহায়তা বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটিরসদস্য কমরেড সিকান্দর আলী।
এ সময় বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কমরেড আব্দুল আহাদ মিনার, মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক কমরেড তাপস ঘোষ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, আফরোজ আলী, জেলা যুবমৈত্রীর আহবায়ক সিরাজুল ইসলাম বুলবুল, দেওড়াছড়া চা বাগানের ওয়ার্ড সদস্য সিতাংশু কর্মকার, বাগান পঞ্চায়েত সভাপতি সুবোধ কুর্মি প্রমুখ উপস্থিত ছিলেন।
চা শ্রমিকদের চলমান আন্দোালনে সংহতি প্রকাশ করতে এবং চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির এই আন্দোলনে একাত্মতা জানাতে উপস্থিত বাংলাদেশের ওয়াকার্স পার্টির নেতৃবৃন্দ বলেন চা শ্রমিকদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার জোর দাবী জানায়।

এদিকে মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর ব্যক্তিগত তহবিল থেকে মৃর্ত্তিঙ্গা চা বাগানসগ কয়েকটি চা বাগানে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com