বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

কুলিয়ারচরে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ তামিম নামের ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।

কিশোর তামিম (১৫) কুলিয়ারচর ছয়সূতী ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে। সে পেশায় একজন জুতা নির্মাণ শ্রমিক।

পরিবার সূত্রে জানা যায়, তামিম শিশুটির পাড়াত ভাই হয়। এই সুযোগে শনিবার (২৭ আগস্ট) দুপুরে তামিম শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় শিশুর যৌনাঙ্গে রক্ত দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, কুলিয়ারচর থানা পুলিশ এসে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।

ঘটনার পর শিশুর বাবা বাদি হয়ে শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১/২৭।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে আমরা সাথে সাথে অভিযুক্ত কিশোরকে আমাদের হেফাজতে নিয়েছি এবং শিশুটিকে ডাক্তারি পরিক্ষা নিরিক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। সংশ্লিষ্ট আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com