বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সারাদেশে মামলা ও হয়রানীর প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে
সারাদেশে মামলা ও হয়রানীর প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
কিশোরগঞ্জ এলাইড সোসাইটি অব হোমিওপ্যাথ এর আয়োজনে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ সারাদেশে নিবন্ধিত হোমিও চিকিৎসকদের বিভিন্ন মামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে।
.
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ ইমরান হাসান রকি, সহ-সভাপতি ডা. মোবারক হোসেন খান, সেক্রেটারি ডা. মোঃ সালাহউদ্দীন, সহ-সাধারন সম্পাদক ডা. মাহবুব সিরাজি সহ অনেকেই। 
.
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য অনেক ধরনের উদ্যোগ নিয়েছেন। সারাদেশের সব জেলা ও উপজেলায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ এ বিকল্প ধারার সব চিকিৎসা ব্যবস্থাকে মূলধারায় নিয়ে আসার কথা বলা হয়েছে। এই অবস্থায় নিবন্ধিত হোমিও চিকিৎসকদের হয়রানী করা ও মামলা দেয়া অত্যন্ত দুঃখজনক।
.
বক্তারা আরও বলেন, আমরা এই দেশের সাধারণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যায়ে চিকিৎসা প্রদান করছি। তাই দ্রুত মন্ত্রীসভায় অনুমোদিত “বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১” অবিলম্বে মহান জাতীয় সংসদে পাস করানো হোক।
.
পরবর্তীতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করার মাধ্যমে মানববন্ধন কার্যক্রম শেষ করা হয়। 
.
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ডাঃ রাজন কর, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. সুব্রত সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক ডা. রাকিব ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক ডা. সুজন চক্রবর্তী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ডা. নাসরিন আক্তার সহ অন্যান্য হোমিও চিকিৎসকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com