বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

নওগাঁয় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
নওগাঁয় অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নওগাঁয় চারদিনব্যাপী অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নওগাঁর রানীনগর উপজেলায় পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চলে। অভিযানের নেতৃত্বদেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনির আলী আকন্দ।

এসময় রানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে.এইচ.এম ইফতেখারুল আলম খান, আবাসিক চিকিৎসক (আরএমও) তারিকুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা সদর হাসপাতাল মোড় এলাকার রেবেকা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বার, নাফছি ডায়াগনস্টিক সেন্টার, রাজ ডায়াগনস্টিক এন্ড কনসালেশন, বিপু ল্যাব এন্ড হসপিটাল এবং রানীনগর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, উপজেলার পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। পরির্দশনের সময় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজীয় কাগজপত্র, জনবল ও সরঞ্জামের ঘাটতি দেখা যায়। যা আগামী ৭দিনের মধ্যে কাগজপত্র সংশোধনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে যদি সংশোধ না হয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com