সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গণভোজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদর বাজারের নিজামউদ্দিন সুপার মার্কেটের নিচতলায় সোমবার দুপুর এ দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও গণভোজ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাকুন্দিয়া সদর বাজারের অবকাশ হোটেলের স্বত্ত্বাধিকারী শাহজাদা মারুফ শানু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগ সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান ও নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে জাতির পিতা শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিম মাওলানা নুরুল ইসলাম। পরে উপস্থিত অসহায় ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com