শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

নিকলীতে ৫ চাঁদাবাজ আটক

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪০ বার পড়া হয়েছে
নিকলীতে ৫ চাঁদাবাজ আটক

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীতে নৌপথে চাঁদাবাজি করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ চাঁদাবাজকে আটক করেছে নিকলী থানার পুলিশ।

রবিবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার ঘোড়াউত্রা নদীর বরুলিয় খালের সামনে এলাকায় মাল বোজাই নৌকা ও বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় নিকলী থানার পুলিশ তাদের আটক করেছে। আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত ১ ইঞ্জিন চালিত নৌকা, নগদ টাকা জব্দ করে নিকলী থানার পুলিশ।

আটককৃতরা হলো- নিকলী উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রামের ইদ্রিছ আলীর ছেলে মোঃ ইমন (২৭), পূর্বগ্রাম সর্দার হাটির মোখলেছুর রহমানের ছেলে চয়ন মাহমুদ জেরিন (২৮),পূর্বগ্রাম দরগাহাটির সোনালী সর্দারের ছেলে মোঃ ফজর আলী (২৪), পূর্বগ্রাম সর্দার হাটির ইকবাল হোসেনের ছেলে সাব্বির হোসেন পিয়াস ও টিক্কল হাটির আব্দুর রউফ এর ছেলে মোঃ সানি (১৯)।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঘোড়াউত্রা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি করছে তারা। কিন্তু এতোদিন তারা ধরা ছোঁয়ার বাইরে ছিল। নিকলী থানার এসআই মোঃ তারিকুল ইসলাম গোপন সংবাদে সঙ্গীয় র্ফোসদের দূরদর্শিতায় চাঁদাবাজদের গ্রেফতার করেছে।

ঘোড়াউত্রা নদীর বরুলিয়া খাল এলাকায় মালবাহী নৌকা থেকে ২০০ টাকা ও বালুর বাল্কহেড থেকে ১০০ টাকা এবং ছোট নৌকা থেকে ৫০ টাকা করে জোরপূর্বক চাঁদা আদায় করতো তারা।

নৌকা মালিক ও বাল্কহেড মালিকরা জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌকার মাঝি দেরকে মারধর করে। তারা নদীতে চাঁদাবাজি করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে বলে জানান তারা।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, নৌপথে চাঁদাবাজি হচ্ছে এমন সংবাদ পেয়ে এস আই মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘোড়াউত্রা নদীতে অভিযান চালিয়ে ৫ চাঁদবাজকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রবিবার রাতেই নিকলী থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে। নৌপথে কোন অপ্রতিকার ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com