বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই কাজ সম্পন্ন

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই কাজ সম্পন্ন

শ্রীমঙ্গল-শমশেরনগর সড়কের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এলাকায় সড়কের ওপর তিনটি বৈদ্যুতিক খুঁটি রেখেই সম্প্রসারণের কাজ চলছে। সড়কের প্রায় এক-তৃতীয়াংশে একটি খুঁটি ও পার্শে আরও দুটি খুঁটি রেখেই আরসিসি ঢালাই এর কাজ সম্পন্ন করা হয়েছে। সড়কের ওপর খুঁটি গুলো থাকায় নিয়মিত ছোট ছোট দূর্ঘটনা ঘটছে। খুঁটি টি চারটি সড়কের সংযোগ স্থানে হওয়ায় ঝুঁকি নিয়ে নিয়মিত পথচারী ও যানবাহন চলাচল করছে। বৈদু্যুতিক খুঁটি গুলো দ্রুত অপসারণের জন্য স্থানয়ীরা দাবী জানিয়েছেন।
বৈদ্যুতিক খুঁটি অপসারণের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ পাল্টাপাল্টি অভিযোগ করছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে খুঁটি অপসারণের জন্য মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কাছে চিঠি পাঠিয়েছে যদিও চিঠির বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতি অস্বীকার করেছে।
সরেজমিনে দেখা যায়, শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের ভানুগাছ বাজারের অংশে সড়ক উন্নয়ন কাজের আরসিসি ঢালাই এর কাজ চলছে। সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তিনটি বৈদ্যুতিক খুঁটি রেখে একপাশের ঢালাই এর কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সড়কের একতৃতীয়াংশে একটি খুঁটি রয়েছে। এই খুঁটির পাশ দিয়ে চারদিকের চারটি সড়কের সংযোগ স্থান রয়েছে। বৈদ্যুতিক খুঁটি টি পথচারী ও যানবাহনের জন্য দূর্ঘটনার ঝুঁকি হয়ে দাঁড়িয়ে আছে। এ ছাড়া বাকি দুটি খুঁটি সড়কের ওপর দাঁড়িয়ে আছে।

স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গাড়ির চালকেরা অভিযোগ করে বলেন, ঢালাই এর কাজ শুরু হওয়ার আগে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য বারবার বলা হয়েছে। কিন্তু কেউ আমাদের কথা শুনেনি। সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় খুঁটিগুলো থাকার কারণে সবসময় ছোটখাটো দূর্ঘটান ঘটছে। এখান থেকে খুঁটি অপসারণ না করলে যে কোন সময় বড়ো ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন বলেন, শুধু জনগুরুত্বপূর্ণ সড়ক নয় এখান থেকে চারদিকে চারটি রাস্তার সংযোগ রয়েছে। এই সড়কে পল্লী বিদ্যুৎ সমিতি ও মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ কিভাবে সড়কের ওপর তিনটি বৈদ্যুতিক খুঁটি রেখেই আরসিসি ঢালাই এর কাজ সম্পন্ন করলেন তা আমরা জানি না। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। দ্রুত সময়ের মধ্যে সড়কের ওপর থেকে খুঁটি অপসারণ করার দাবি জানান তিনি।

সড়কে খুঁটির বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মীর গোলাম ফারুক বলেন, বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ আমাদের কাছে লিখিত কোন চিঠি পাঠাননি। সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য আমাদের কাছে এখন পর্যন্ত লিখিত কোন আবেদন আসেনি। লিখিত আবেদন আসলে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য এখন থেকে প্রায় তিন মাস আগে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কাছে লিখিত চিঠি ও টাকা পাঠিয়েছি কিন্তু তাঁরা সড়কের ওপর থেকে খুঁটি অপসারণের কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com