রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ড

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজারে একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ৩০ আগষ্ট মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মঠখোলা নামা বাজারের আবুল হোসেনের তুলার মিলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাজার ব্যবসায়ীদের সূত্রের জানা যায়, রাত ৯টার দিকে হঠাৎ তুলার মিলে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। তখন আশপাশের লোকজন আগুন চেষ্টা চালায়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

তুলা মিলের মালিক আবুল হোসেন জানান, অগ্নিকান্ডের ফলে তুলা প্রক্রিয়াজাত করণের একটি মেশিনসহ মিলে থাকা প্রায় ৪০মণ তুলা পুড়ে ছাই হয়ে গিয়াছে। আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্ট্রেশন মাস্টার মজিবুর রহমান জানান, আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com