বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবের ব্রহ্মপুত্র নদে মধ্যবয়সী মহিলার লাশ

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে
ভৈরবের ব্রহ্মপুত্র নদে মধ্যবয়সী মহিলার লাশ
কিশোরগঞ্জের ভৈরবের ব্রক্ষ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০বছর।
বুধবার (৩১আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের পঞ্চবটী জব্বার জুট মিলের পশ্চিম পাশ এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
পুলিশ সূত্রে জানা যায়, ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরণে সবুজ রংয়ের প্রিন্টের শাড়ী  ছিল বলে পুলিশ জানায়।
এ বিষয়ে ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক এস আই মোঃ রাসেল মিয়া জানান বুধবার রাত সাড়ে ৮ টায় পঞ্চবটী ব্রহ্মপুত্র নদীর তীর জব্বার জুটমিলের পশ্চিম পাশ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক মহিলার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে মৃতদেহে কোনো আঘাতের চিন্হ পরিলক্ষিত হয়নি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর জানা যাবে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com