পাকুন্দিয়া উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। পরে সেটি পাকুন্দিয়া বাজারেও ছড়িয়ে পড়ে।
বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানায়, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কোনো অনুমতি ছিল না। তারা মিছিল নিয়ে পৌর বাজারের দিকে আসলে এ ঘটনা ঘটে।