মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি-আ’লীগের ত্রিমুখী সংঘর্ষ

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি-আ’লীগের ত্রিমুখী সংঘর্ষ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি-আ’লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা-ধাওয়া ও থেমে থেমে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় এ ঘটনার সূত্রপাত ঘটে। পরে পৌরসদরের চরফরাদী নামা বাজার টিএনটি রোড ও মলংশাহ মাজার এলাকায় পুলিশ-বিএনপি-আ’লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও থেমে থেমে এ সংঘর্ষ চলে চার ঘন্টাব্যাপি। পরিস্থিতি নিয়ন্ত্রনে ও নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে অতিরিক্ত পুলিশসহ পাকুন্দিয়া থানা পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে। চার ঘন্টা ব্যাপি সংঘর্ষে পাকুন্দিয়া পৌরসদরসহ আশপাশ এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। আতংক ছড়িয়ে পড়ে চারদিকে। ব্যবসায়ীরা এ সময় দোকানপাট বন্ধ করে দেয়।

এ দিকে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপির বিক্ষোভ মিছিলের প্রতিবাদ জানিয়ে পৌরসদর বাজারে দফায় দফায় প্রতিবাদ মিছিল করে।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিত্যপন্যসহ তেল, গ্যাস ও পেট্রোলের লাগামহীন মূল্য বৃদ্ধি ও ভোলায়-নারায়নগঞ্জে দলীয় কর্মী হত্যাকান্ডের প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ নিয়ে পৌরসদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় জড়ো হতে থাকে। এ সময় পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ জনগণের জানমাল রক্ষার্থে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টিয়াসসেল, রাবারবুলেট ও লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির শতাধিক নেতকর্মীসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। বিকেল ৩টার দিকেও থেমে থেমে এ সংঘর্ষ চলে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। তা সত্ত্বেও তারা পৌর সদর বাজারের দিকে মিছিল নিয়ে এলে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। পুলিশ সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ করে। ইটপাটকেলের আঘাতে অন্তত ১৫/২০জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বিকেল ৫টার দিকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের অনুকুলে রয়েছে। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সঠিক কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে তা এখনও হিসাব করা হয়নি। এ ঘটনায় ১৫জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন বলেন, কেন্দ্রিয় বিএনপি’র নির্দেশে পাকুন্দিয়া বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এতে পুলিশ লাঠিচার্জ, গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।

জেলা আওয়ামীলীগের সদস্য পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বিএনপির নেতকর্মীদের নোংরা রাজনীতি, হামলা ও সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করতে গিয়ে আমার দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com