শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন, সম্পাদক নাফিজা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৬ বার পড়া হয়েছে
পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন, সম্পাদক নাফিজা

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নির্বচিত হয়েছেন দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নাফিজা দৌলা।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন, সমকালের বিশেষ প্রতিনিধি মসিউর রহমান খান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজের কাজী সাজিদুল হক। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাগো নিউজের সিরাজুজ্জামান হেলাল। দপ্তর সম্পাদক হয়েছেন বণিক বার্তার জেসমিন মলি।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন সারাবাংলার আজমল হক হেলাল, বাংলা ট্রিবিউনের এমরান হোসাইন শেখ, ইত্তেফাকের সামসুদ্দিন আহমেদ, নিউজ এজেন্সি ইউএনবি’র মুহম্মদ সাইফুল্লাহ ও আলোকিত বাংলাদেশের মিজান রহমান।

এর আগে শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুর ১২টায় জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় ভোটগ্রহণ। চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সভাপতি পদে হারুন আল রশীদ ও নিখিল ভদ্র, সাধারণ সম্পাদক পদে কাজী সোহাগ ও নাফিজা দৌলা, সহ-সভাপতি মসিউর রহমান খান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কিরন ও কাজী সাজিদুল হক, অর্থ সম্পাদক জি. এম শাহনেওয়াজ ও সিরাজুজ্জামান হেলালা, দপ্তর সম্পাদক জেসমিন মলি ও শাহাজাহান মোল্লা, কার্যনির্বাহী সদস্য পদে আজমল হক হেলাল, এমরান হোসাইন শেখ, মিজানুর রহমান (মিজান রহমান), মনিরুল ইসলাম, মো. সাজ্জাদ হোসেন, সামসুদ্দিন আহমেদ, শরীফ থিয়াম, শরীফুল ইসলাম খান, মুহাম্মদ সাইফুল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com