বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত পল্লী বিদ্যুৎ কর্মী

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত পল্লী বিদ্যুৎ কর্মী

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয়েছে সুমন (২৫) নামের অস্থায়ী এক পল্লী বিদ্যুৎ কর্মী। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শমশেরনগর এলাকায় লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। আহত সুমন শমশেরনগর ইউনিয়নের রাধানগর গ্রামের রেহেনা বেগমের ছেলে।

জানা যায়, উপজেলার শমশেরনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায় মেইন লাইনে বিদ্যুৎ থাকা সত্ত্বেও লাইন সংযুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমনের অর্ধেক শরীর ঝলসে বিদ্যুৎ লাইন হতে নিছে ছিটকে পড়ে। পরে পল্লী বিদ্যুৎ এর লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থা থাকায় মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরন করা হয়। বর্তমানে সে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

সুমনের মা রেহেনা বেগম বলেন,‘আমার ছেলে পরিবারের একমাত্র আয় রোজগার করে সংসার চালায়। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তার এখন এ অবস্থা কি করে কি করবো।’

এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার মীর গোলাম ফারুক বলেন, ‘সুমনের উন্নত চিকিৎসার জন্য যা প্রয়োজন এর ব্যাবস্তা গ্রহণ করা হয়েছে। তার চিকিৎিসার কোন ত্রুটি হবে না।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com