বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা

সালাহ উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীকে জরিমানা
ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীর অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
রবিবার (৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলায় সদর উপজেলার শাহ মোস্তফা রোড, শ্রীমঙ্গল রোড, বেরিরপাড় পয়েন্টের বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। 
অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়া, ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা না থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না করা, সেবার মূল্য তালিকার সাথে ভাউচার কপির মিল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শাহ মোস্তফা রোডে অবস্থিত মেসার্স সিফাত মেডিক্যাল ষ্টোরকে ১০ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
সকল ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করা ও সেবার মান উন্নয়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করার এবং আইন মেনে স্বাস্থ্য সেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com