রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে পৌর বিএনপির সম্পাদক সুজনসহ গ্রেপ্তার দুই

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে পৌর বিএনপির সম্পাদক সুজনসহ গ্রেপ্তার দুই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন ও নারান্দী ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ পৌরসদরের নগুয়া উত্তরা রোডের ভাড়াটিয়া বাসা থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পৃথক অভিযান চালিয়ে উপজেলার নারান্দী ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম থেকে সবুজকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। সুজন পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া গ্রামের মৃত আ. মজিদের ছেলে এবং সবুজ নারান্দী মধ্যপাড়া গ্রামের ইছম আলীর ছেলে। তাদের সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, নিত্যপন্যসহ তেল, গ্যাস ও পেট্রোলের লাগামহীন মূল্য বৃদ্ধি ও ভোলা-নারায়নগঞ্জে দলীয় কর্মী হত্যাকান্ডের প্রতিবাদে গত শনিবার সকালে পাকুন্দিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকায় জড়ো হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীরা সৈয়দগাঁও চৌরাস্তা এলাকা থেকে মিছিল নিয়ে পাকুন্দিয়া পৌরসদর বাজারের দিকে আসতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পৌরসদরের চরফরাদী নামা বাজার টিএনটি রোড ও মলংশাহ মাজার এলাকায়পুলিশ-বিএনপি-আ’লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এতে শতাধিক বিএনপি নেতাকর্মীসহ, আওয়ামীলীগ ও পুলিশ সদস্য আহত হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও থেমে থেমে এ সংঘর্ষ চলে চার ঘন্টা ব্যাপি। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে অতিরিক্ত পুলিশসহ পাকুন্দিয়া থানা পুলিশ টিয়ারসেল, রাবারবুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

পরে রবিবার পুলিশ বাদী হয়ে ১৩৯জনের নাম উল্লেখ করে দেড় হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় মোট ২৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com