কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ব্রহ্মপুত্র নদ ও বাহাদিয়া বিলে পোনা মাছ অবমুক্ত করা হয়। ২০২২-২০২৩ আর্থিক সালে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীন জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্রাবনভূমি ও প্রতিষ্ঠানিক জলাশয়ে মোট ২৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পোনা মাছ অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নার আপেল, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউসার মিয়া, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।